নাটক নিয়ে একটি নোট
ছোটবেলায় যখন ট্রাজেডি জিনিসটার সাথে পরিচয় ঘটেছিল তখন যার মাধ্যমে পরিচয় হয়েছে তিনি বলেছিলেন— যে নাটকের এন্ডিং স্যাড বা দুঃখের হয়, কেউ মারা যায় তা হলো ট্রাজেডি। আর স্বভাবতই যে নাটক হাসিখুশিতে বা মিলনে শেষ হয় সেটা হলো কমেডি।
পরে বড়ো হয়ে জানতে পারি, জীবন এতো সহজ নয়। এভাবে শুধু এন্ডিং দেখে ধুম করে ট্রাজেডি বা কমেডিতে ফেলে দেয়া যায় না কিছুই। তবে এমনটা বলার বা মনে করার কারণ সম্ভবত এই যে— ট্রাজেডি কে অনেক সময় বিয়োগান্তক নাটক এবং কমেডিকে মিলনান্তক নাটক বলে। ফলে এভাবে জেনেরালাইজড করতে গিয়ে এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক।
তাহলে কিভাবে ট্রাজেডি বা কমেডিতে ফেলা হয় কোনো নাটককে? প্রথমত শুধুমাত্র শেষ কিভাবে হলো তার ভিত্তিতে তো মোটেই নয়। দ্বিতীয় মডার্ন এবং ক্লাসিক্যাল বা ধ্রুপদী নাটকে দুই ধরনের সিস্টেম আছে। এবং এসব বিষয় যে শুধুমাত্র নাটকেই সীমাবদ্ধ তা নয়।
ক্লাসিক্যাল নাটকের মধ্যে নাটকের শুরু, মধ্য এবং শেষ দেখে তা ট্রাজেডি না কমেডি তা জাজ করা যায় বা হয়। এই শুরু-মধ্য-শেষ এর মধ্যে যে ওভার অল মুভমেন্ট সেটার ওপর নির্ভর করে। অর্থাৎ এদের মাঝে সম্পর্ক কেমন, শুধু শেষটা কেমন তা নয়। কিন্তু মডার্ন নাটকে আবার এসবের সাথে আরো নানান বিষয় জড়িত। অর্থাৎ শুরু-মধ্য-শেষ এখানে থাকলেও তা একমাত্র নিয়ামক নয়।
এখন আমরা ৪টা উদাহরণ দেখবো “ক্লাসিক্যাল” নাটকের। উদাহরণ গুলো এ.আই. দিয়ে বানানো। মনে রাখবেন– এগুলো মডার্ন নাটকের উদাহরণ নয়।
১ম দুটো উদাহরণ হলো ট্রাজেডি এবং কমেডির নরমাল শুরু-মধ্য-শেষ এর মধ্যে শেষটা ভালো বা খারাপের ওপর নির্ভর করে।
1. Mini Tragedy (Classical Structure)
Characters: King, Messenger
Beginning (order / prosperity)
King: “My city is at peace, my rule secure, my son will inherit all.”
Middle (error / reversal)
Messenger: “In fear of betrayal, you ordered his exile — the people now doubt you.”
End (fall / loss)
King: “I saved my crown, yet lost my son and my name. Nothing remains.”
2. Mini Comedy (Classical Structure)
Characters: Young Woman, Friend
Beginning (disorder / lack)
Young Woman: “I am poor, alone, and shut out from the city.”
Middle (confusion / struggle)
Friend: “You mistook the door — knock again, and speak your name.”
End (resolution / harmony)
Young Woman: “I am welcomed, fed, and no longer alone.”
এবারের দুটো উদাহরণ হলো যেগুলো মনে হতে পারে ট্রাজেডি কিন্তু আসলে কমেডি কিংবা ভাইস-ভার্সা।
1. Looks like Tragedy, but is Actually Comedy
Characters: Prisoner, Guard
Beginning (misery / confinement)
Prisoner: “I am chained, disgraced, and forgotten by the city.”
Middle (reversal of understanding)
Guard: “Your sentence ends today — the chains were never punishment, only protection.”
End (integration / continuation)
Prisoner: “Then I walk out wounded, yet free, and begin again.”
Why this is comedy:
Despite suffering and dark tone, the movement is from confinement —> release —> continuation of life.
The world absorbs the problem instead of destroying the person.
[আরেকটু ছোট ও সহজ উদাহরণ: A hero survives a disaster —> last line is “I live,” but they lost everything meaningful —> still tragedy]
2. Looks like Comedy, but is Actually Tragedy
Characters: Nobleman, Servant
Beginning (ease / laughter)
Nobleman: “The court laughs with me — fortune has favored my name.”
Middle (hidden cost revealed)
Servant: “You gained their praise by signing away your brother’s land.”
End (irreversible loss)
Nobleman: “I am applauded — and forever alone.”
Why this is tragedy:
Though it begins lightly and ends without death, the movement is from wholeness —> moral fracture —> permanent loss.
[আরেকটু ছোট ও সহজ উদাহরণ: A poor character struggles —> last line is “I am still poor,” but social and emotional problems are resolved —> still comedy]
আর হ্যাঁ, নাটককে মোটাদাগে ট্রাজেডি ও কমেডিতে ভাগ করা গেলেও এটাই একমাত্র ভাগ এমনটা নয়। কিছু নাটক না ট্রাজেডি না কমেডি, কিছু নাটক ট্রাজেকমেডি (ট্রাজেডি + কমেডি), ডার্ক কমেডি ইত্যাদি নানান ভাগে ভাগ করা হয়। কিন্তু এই লেখার উদ্দেশ্য একটাই ছিলো: ট্রাজেডি মানেই শুধু ‘স্যাড এন্ডিং’ বা ‘কেউ মারা গেলো শেষে’ এটা যে ভ্রান্ত ধারণার জন্ম দেয় তাতে একটা টোকা দেয়া।

